ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা কটিয়াদীর মুনতাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১১:৫৪ এএম

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা কটিয়াদীর মুনতাকা
তানজিন মুনতাকা সর্বা

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদীর মেয়ে তানজিন মুনতাকা সর্বা।

মুনতাকা ১ ঘণ্টার এমসিকিউ ১০০ নম্বরের মধ্যে ৯২.৫ নম্বর পেয়েছেন। সে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ও গৃহিণী চায়না বেগমের বড় কন্যা।

২ বোন ও ১ ভাইয়ের মধ্যে মুনতাকা সবার বড়। সে রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

এদিকে তানজিম মুনতাকা সর্বার এমন সাফল্যে পরিবার ও এলাকার স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

ইএইচ

Link copied!