ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নক্ষত্র সাহিত্য পুরস্কার পেলেন কবি আফসার আশরাফী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:৫০ পিএম

নক্ষত্র সাহিত্য পুরস্কার পেলেন কবি আফসার আশরাফী

নক্ষত্র সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘আমাদের ভাষা, আমাদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা, ‘নক্ষত্র সাহিত্য’ পুরস্কার ২০২৪ প্রদান, সাক্ষী কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯০ দশকের কবি ও নির্মাতা রানা হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতারী মমতাজ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা ও কথাসাহিত্যিক মোহাম্মদ এমদাদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন- অ্যাডভোকেট লতিফুর রহমান, অ্যাডভোকেট মহোসিন মজুমদার, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির ও গোলাম কদ্দুস খাঁন। পরে তারা ‘সাক্ষী’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

শেষে কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার পাইক লক্ষীয়া গ্রামের ছেলে পাকুন্দিয়া সাহিত্য সংসদের সভাপতি ও দৈনিক ঈশা খাঁ সংবাদের সম্পাদক কবি আফসার আশরাফীর হাতে কাজের স্বীকৃতি স্বরূপ নক্ষত্র সাহিত্য পুরস্কার ২০২৪ তুলে দেন উপস্থিত অতিথিরা।

ইএইচ

Link copied!