আমার সংবাদ ডেস্ক:
মার্চ ৯, ২০২৪, ০৬:১৫ পিএম
কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) মেয়র পদে ১০৫টি কেন্দ্রের মধ্যে ২১ হাজার ৪৮৪ ভোট পেয়ে ৫০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা।
আজ শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ।
ঘোষিত ফলাফলে জানা গেছে, বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছেন ২১ হাজার ৪৮৪ ভোট, টেবিলঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ১১ হাজার ৯৪৫ ভোট, ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ৫ হাজার ৪৮৪ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ২ হাজার ২১০ ভোট।
বিআরইউ