ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধুপুরে দিনব্যাপী খাদ্য ও বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ০৬:৪২ পিএম

মধুপুরে দিনব্যাপী খাদ্য ও বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী খাদ্য ও বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে।  কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক-৩ প্রকল্পের  আয়োজনে রোববার খাদ্য ও বৈচিত্র্য মেলা-২০২৪ ও শিশু মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে  টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মেলায় কারিতাস আলোক-৩ প্রকল্পের কৃষক দলের সদস্যদের জৈব পদ্ধতিতে চাষাবাদের শাকসবজি ফলমূল প্রদর্শন করা হয়।

মেলার স্টল প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী মেলা চলমান ছিল। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সিবিএএনসি কমিটি কারিতাস আলোক-৩ প্রকল্পের সভাপতি মি. ইউজিন নকরেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউসিজিএমের সভাপতি মি. অজয় এ মৃ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস যষ্ঠিনা নকরেক, জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমীলা কর্মকার, ফোকাল পার্সন আলোক-৩ প্রকল্পের মি. বাধন চিরান, আলোক-৩ প্রকল্পের কৃষি অফিসার মিস এনা নকরেক, কারিতাস আলোক-৩ প্রকল্পের ফিল্ড অফিসার মিসেস সূচনা রুরাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস পিউ ফিলোমিনা ম্রসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

অনুষ্ঠান শেষে ৩ কৃষকের জন্য জৈব পদ্ধতিতে প্রদর্শনী প্লট করার জন্য আলোক-৩ প্রকল্পের সহায়তায় পাঁচ হাজার করে মোট পনেরো হাজার টাকা নগদ প্রদান করা হয়।

ইএইচ

Link copied!