ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তেঁতুলিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০৮:১৫ পিএম

তেঁতুলিয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জনসাধারণের অংশগ্রহণে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য ব্যবহারের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধসহ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষে উপজেলার ভজনপুর বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তেঁতুলিয়ায় মডেল থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম-বার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানরা।

পঞ্চগড়ের পুলিশ সুপার মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

ইএইচ

Link copied!