ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খাগড়াছড়ি জেলা পুলিশের প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৩:২১ পিএম

খাগড়াছড়ি জেলা পুলিশের প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার সকল ইউনিটের ইনচার্জদের নিয়ে জেলা পুলিশের মার্চ মাসের কীট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে কীট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 
পরে খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।

কীট প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) ফোর্সদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কাছ থেকে পুলিশ লাইন্সের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন সমস্যাসহ তাদের সমস্যার কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি সকল অফিসার ও ফোর্সকে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেন। জেলার অভ্যন্তরীণ আভিযানিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পুলিশের ৪ পুলিশ অফিসারকে সার্বিক মূল্যায়নের প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের জেলার শ্রেষ্ঠ হিসেবে সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ সার্কেল- খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম, শ্রেষ্ঠ এসআই মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক বরকত উল্লাহ, শ্রেষ্ঠ এএসআই মাটিরাঙ্গা থানার সহকারী পরির্দশক শাহ নেওয়াজ (পিপিএম)।

ইএইচ

Link copied!