ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৪, ০৫:২১ পিএম

পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

নড়াইলের লোহাগড়ায় বাড়ির অদূরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে মিনহাজ মোল্যা (১৩) নামের সপ্তম শ্রেণি এক স্কুল শিক্ষার্থী।

মিনহাজ মোল্যা লোহাগড়া পৌরসভার মশাঘুনী এলাকার জিয়া মোল্যার ছেলে এবং লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার মিনহাজ ও তার মামাতো ভাই আলামিন বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে মিনহাজ পুকুরের পানিতে ডুবে যায়। এ সময় আলামিনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মিনহাজকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!