ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জুড়ীতে পাহাড়ি ঢলে নদীগর্ভে ঘরবাড়ি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৭:০৭ পিএম

জুড়ীতে পাহাড়ি ঢলে নদীগর্ভে ঘরবাড়ি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী নদীর কন্টিনালা অংশে রেললাইনের ব্রিজ নির্মাণ কাজের জন্য নদীতে বাঁধ দেওয়ায় পাহাড়ি ঢলে নদী পাড়ের ঘরবাড়ি ও রাস্তা ভাঙনের মুখে পড়েছে। পাহাড়ি ঢলে নদী পাড়ের ৪ থেকে ৫টি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এভাবে বৃষ্টি বাড়তে থাকলে গ্রামের ঝুঁকিপূর্ণ ঘর ও মানুষ চলাচলের একমাত্র রাস্তা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেবে।

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জুড়ী নদীর কন্টিনালা অংশে রেল ব্রিজের কাজ চলছে দীর্ঘ কয়েক বছর ধরে। বর্তমানে রেললাইনের ব্রিজ নির্মাণকাজের জন্য নদীর পশ্চিম  অংশে বাঁধ দেওয়ায় পানির প্রবাহ বন্ধ হয়ে পাহাড়ি ঢলে নদীর পূর্ব পাড়ের ঘরবাড়ি ও রাস্তা ভাঙনের মুখে পরেছে। ইতোমধ্যে পাহাড়ি ঢলে নদী পাড়ের ৪ থেকে ৫টি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে বৃষ্টি বাড়তে থাকলে গ্রামের ঝুঁকিপূর্ণ বেশকিছু ঘরবাড়ি ও মানুষ চলাচলের একমাত্র রাস্তা নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত গতিতে ঘরবাড়ি ও রাস্তা রক্ষায় সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, তিনি ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা দিয়েছেন এবং সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিসহ স্থানীয়দের সহযোগিতায় নদীর পশ্চিম তীরের বাঁধ কেটে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সরকারের পক্ষ থেকে দুই বান ঢেউটিন ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী কাজ করে ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষা করার পরিকল্পনা নেয়া হবে।

ইএইচ

Link copied!