ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় ২ লঞ্চকে জরিমানা

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৬:৫৭ পিএম

ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় ২ লঞ্চকে জরিমানা

অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগে ভোলার ইলিশা এলাকায় ঢাকা-ইলিশা নৌ রুটের দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন শনিবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে ইলিশাগামী দোয়েল পাখি-১ এবং দোয়েল পাখি-১০ লঞ্চ ঢাকা থেকে আসার সময়, মাস্টার এবং পাইলটের গায়ে ডিউটি পোশাক না থাকায় ও অতিরিক্ত যাত্রী বহন করায় এবং লঞ্চের ভিতরে নিয়ম কানুনের চার্ট তালিকা না থাকায় দোয়েল পাখি-১ কে ২০ হাজার টাকা জরিমানা ও দোয়েল পাখি-১০ কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হুসাইন আমার সংবাদকে জানান, পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, লাইফ জ্যাকেট ইত্যাদি মনিটরিং করার পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহনের দায় দোয়েল পাখি-১, দোয়েল পাখি-১০ নামের ২টি লঞ্চকে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (সদর), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক, কোস্টগার্ড, নৌ পুলিশ, ঘাট ইজারাদার ও অন্যান্য স্টকহোল্ডারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!