ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের যাকাতের ছাগল বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৪:০৪ পিএম

শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের যাকাতের ছাগল বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জি.কে. রোডস্থ ‘হ্যাপিনূক’ প্রাঙ্গণে যাকাতের ছাগল বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জি. কে. রোডের বাসিন্দা, সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী, সমাজসেবক, গরিবের চিকিৎসক খ্যাত মরহুম আলহাজ্ব ডা. শামসুদ্দিন আহমেদ ও মাহমুদা বেগম দম্পতির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেম ও মানবসেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের সন্তানদের উদ্যোগে ২০২৩ সালে জনকল্যাণে ‘শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট’ প্রতিষ্ঠিত হয়েছে।

এই ট্রাস্ট একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান।

শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের পক্ষ থেকে সকালে অসহায় গরিব  মানুষদের মাঝে  যাকাতের ছাগল বিতরণ করা হয়েছে।

এ সময় ট্রাস্টের সদস্য সচিব জানান, ইনশাআল্লাহ শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের উদ্যোগে স্বাবলম্বী কর্মসূচির আওতায় ঈদের আগেই সুবিধাবঞ্চিত মানুষদের আরও সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, টাকা দিলে ১ সপ্তাহে ফুরিয়ে ফেলবে। তাই একটি ছাগল কিনে দিলাম এর থেকে বংশবৃদ্ধি করলে একটি সংসারের সচ্ছলতা আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের সদস্য সচিব ওয়াহিদ আহমেদ উজ্জ্বল, জাহেদ আহমেদ ট্রাস্টি, শাহেদ আহমেদ গামা ট্রাস্টি, ভেড়ামারা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মো. ফয়জুল্লাহ কাউছার, গোলাম মোস্তফা রুবেল বিশিষ্ট ব্যবসায়িক সমাজসেবক প্রোপাইটার রুবেল অটো, শাহিনুর রহমান কেন্দ্রীয় কুটির শিল্প বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ।

ইএইচ

Link copied!