ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৪, ০৬:৪৬ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় ২৯৭৫ জন তালিকাভুক্ত পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ।
সোমবার ভেড়ামারা উপজেলা পরিষদ হল রুমে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ২৯৭৫ জন পাট উৎপাদনকারী চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বাংলার পাট বিশ্বমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব রফিকুল আলম চুনু, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখা ভেড়ামারা, আনোয়ার হোসাইন সহকারী কমিশনার( ভূমি) ভেড়ামারা উপজেলা, আরো উপস্থিত ছিলেন
আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা উপজেলা শাখা।
আব্দুর রাজ্জাক রাজা সাবেক অধ্যক্ষ ভেড়ামারা সরকারি মহিলা কলেজ, দেলোয়ার হোসেন উপজেলা ইঞ্জিনিয়ার। ভেড়ামারা, ফারুক হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আব্দুল আজিজ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভেড়ামারা উপজেলা। পলাশ চন্দ্র বর্মন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর ভেড়ামারা, সহ কৃষকরা উপস্থিত ছিলেন।
আরএস