ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন’র দাফন সম্পন্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

এপ্রিল ২৪, ২০২৪, ০৪:২১ পিএম

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন’র দাফন সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলোর(৭৫) আজ (২৪ এপ্রিল) বিকালে সলিমাবাদ সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

তিনি গতকাল মঙ্গলবার (২৩ ই এপ্রিল) বাংলাদেশ স্পেশিয়ালিস্ট হসপিটাল শ্যামলিতে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপু।

মরহুমের শেষ বিদায়ে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি সাংবাদিক আজিজুল হক বাবু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়স্বজন।

এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ২ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বিআরইউ

Link copied!