ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চিলমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ৩, ২০২৪, ০৩:৫৫ পিএম

চিলমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

কুড়িগ্রামের চিলমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর প্রথম ধাপ উপলক্ষে চিলমারী উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের নিয়ে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় চিলমারী থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, চিলমারীর সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী, চিলমারী থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে নির্বাচন কমিশনের সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করে বলেন, সম্পূর্ণ সততা, নিরপেক্ষতা,নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে।

ইএইচ 

Link copied!