ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

মে ৪, ২০২৪, ১০:৪৮ এএম

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে,পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যেকোনো মুহূর্তে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (০৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা জংশন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, রাতে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুসের মোটরসাইকেলের সমর্থক ও মোশারেফ হোসেনের আনারস মার্কার সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের সমর্থনে বাজারে মিছিল করে, মিছিলকারীরা ফেরিঘাট এলাকায় মুখোমুখি অবস্থান নিলে  উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়াসহ উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় একদল উচ্ছৃঙ্খল যুবক একটি নির্বাচনী অফিস, প্রচারের অটোরিকশা ভাঙচুর এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও ফেরিঘাটে অপেক্ষমাণ কয়েকটি মালবাহী ট্রাক ভাঙচুর করে,এতে প্রায় ৩০ জন আহত হয়েছে, আহতদের  চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এরশাদ (৩৫) নামের মোটরসাইকেলের এক সমর্থককে মুমূর্ষু অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে  উত্তেজনা বিরাজ করছে। ফের, যে কোন সময় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা করছেন ভোলার সচেতন মহল।

পুলিশের ভোলা সদর সার্কেল রিপন কুমার সরকার জানায়, নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন সাংবাদিক দের জানান এখানে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে। আইন সবার জন্য সমান। তিনি আরো জানান, নির্বাচনী আচরণ বিধি যদি লঙ্ঘিত হওয়ার ঘটনা ঘটে, সে বিষয় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!