ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর প্রতিনিধি:

মে ৪, ২০২৪, ১২:৩১ পিএম

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

মাদারীপুরের রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কে গাছ বোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৪ মে) সকাল ৯টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠায়িলা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন লোক। এ সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সি ও ধলা হাওলাদারের মৃত্যু হয়। এ ছাড়াও ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ রাজৈর থানায় রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি। ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘ট্রাকটি উদ্ধার করা হবে। ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।’

বিআরইউ

Link copied!