ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করতেন তিনি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ৪, ২০২৪, ০৭:১৬ পিএম

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করতেন তিনি

কিশোরগঞ্জে ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি নামক একটি দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন, আইএমইআই পরিবর্তন করার ডিভাইস, ডেক্সটপসহ ১ জন সাইবার অপরাধীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

শনিবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেটের ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি নামক দোকানে অভিযান পরিচালনা করে মো. মহসিন ভুঁইয়া (৩৬) নামে এক অভিযুক্তকে আটক করেছে।

আটক মো. মহসিন ভুঁইয়া (৩৬) মিঠামইন উপজেলার আটপাশা গ্রামের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।

এ সময় তার দোকান থেকে চুরিকৃত ৪টি মোবাইল, আইএমইআই পরিবর্তন কাজে ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটার ও ১ টি মনিটর, আইএমইআই পরিবর্তন করার ৪টি ডিভাইস উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রেন লিডার মো. আশরাফুল কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বিকালে র‍্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. মহসিন ভূঁইয়াকে আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক অভিযুক্তের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারাসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!