ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাপ্তাইয়ে সাব-স্টেশনে আগুন, ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক:

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক:

মে ৫, ২০২৪, ১১:২৩ এএম

কাপ্তাইয়ে সাব-স্টেশনে আগুন, ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (০৫ মে) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মীরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বৈদ্যুতিক ট্রান্সফর্মার এর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শাহাদাৎ হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এছাড়া এই ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বিআরইউ
 

Link copied!