ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট প্রতিনিধি:

মে ৫, ২০২৪, ০৪:৪২ পিএম

জয়পুরহাটে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

জয়পুরহাটে পরকীয়ার জেরে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (০৫ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল শেখপাড়া গ্রামের মৃত ইনারী সর্দারের ছেলে আব্দুর রাজ্জাক, রাজ্জাকের ছেলে শাহাদুল ও শাহদুলের স্ত্রী মরিয়ম বেগম রেখা, মৃত রইচ উদ্দিনের ছেলে মোজাহার আলী ও সামছুদ্দিনের ছেলে রেজাউল।

মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলা বড়াইল শেখপাড়া গ্রামের আলতাফের ছেলে নুরুন্নবীর সাথে মরিয়ম বেগমের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ২০০৫ সালের ১৪ নভেম্বর সন্ধ্যায় নুরুন্নবী বাড়ি থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও কোন সন্ধান পাননি। সেই পরকীয়ার জেরে আসামীরা তাকে হত্যা করে। পরে ২০ নভেম্বর উপজেলা দক্ষিণ হাটশহর এলাকার একটি পুরাতন কবরে স্থানীয়রা নুরুরন্নবীর লাশ দেখতে পেয়ে  থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা পরের দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

রায়ের তথ্য নিশ্চিত করেছেন, জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁশলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

বিআরইউ

Link copied!