ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর প্রতিনিধি :

মে ৭, ২০২৪, ০৪:০৩ পিএম

দিনাজপুরে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনন্দ, উৎসব ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ও দিনাজপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, (আই.ই.বি)’র ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

৭ মে মঙ্গলবার আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শান্তির প্রতীক পায়রা উড়ানো, বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, উৎসব র‍্যালি শেষে সড়ক ভবন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌ: মোঃ মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে ও আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ: মোঃ মুরাদ হোসেন এর সঞ্চালেন বক্তব্য রাখেন সওজ, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ মনসূরুল আজিজ, গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন।

আরও বক্তব্য রাখেন, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ এস. এম. শাহিনুর ইসলাম, হাউজিং, দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকৌঃ মোঃ আসাদুজ্জামান, ইইই, হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক প্রকৌঃ মোঃ সফিকুল ইসলাম, হাবিপ্রবি’র সহঃ অধ্যাপক প্রকৌঃ মোঃ মিজানুর রহমান, ইইই, হাবিপ্রবি’র সহঃ অধ্যাপক প্রকৌঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌঃ জয়ন্ত কুমার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) প্রকৌঃ মোঃ জাবেদ আলী ও হাবিপ্রবির নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রকৌঃ মোঃ সৈকত আলী।

বিআরইউ

Link copied!