ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রামপাল উপজেলা পরিষদ নির্বাচন

পুনরায় চোয়ারম্যান হলেন মোয়াজ্জেম

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

মে ৯, ২০২৪, ০৭:০৯ পিএম

পুনরায় চোয়ারম্যান হলেন মোয়াজ্জেম

রামপালে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে। কোনো সহিংসতার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে ভোটগ্রহণ।

এ নির্বাচনে কোন পদের পরিবর্তন হয়নি। বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানই বেসরকারি ফলাফলে পুনরায় নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে মাত্র ২‍‍`শ ৪৯ ভোটের ব্যবধান নিশ্চিত হয়েছে জয় পরাজয়। বর্তমান উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ২৪ হাজার ১‍‍`শ ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাপ-পিরিচ প্রতীক নিয়ে জামিল হাসান জামু পেয়েছেন ২৩ হাজার ৯ ‍‍`শ ৪৭ ভোট। পরিসংখ্যানে ২৪৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শেখ মোয়াজ্জেম হোসেন।

ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন তালা প্রতীক নিয়ে ২০ হাজার ২ ‍‍`শ ৩১ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মেহেদী হাসান মিন্টু পেয়েছেন ১০ হাজার ৩‍‍`শ ৪২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে হোসনেয়ারা মিলি পেয়েছেন ২৬ হাজার ৪৮‍‍`শ ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীক নিয়ে মোসা. ছায়েরা বেগম পেয়েছেন ২০ হাজার ৯‍‍`শ ২৫ ভোট।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন রামপালবাসীকে ধন্যবাদ দিয়েছেন। যারা তাকে ভোটের মাধ্যমে আবারও নির্বাচিত করেছেন তাদর প্রতি সে চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, স্মার্ট রামপাল গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এ জন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

ইএইচ

Link copied!