ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মে ১১, ২০২৪, ০৪:৪৭ পিএম

কুড়িগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় পুলিশ লাইন্স মাঠে এ মনোমুগ্ধকর পুলিশ ম্যাজিস্ট্রেসি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতেই কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পিপিএম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জজ অভিবাদন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় ছোট ছোট শিশুরা পুলিশ ও জুডিসিয়ারীর খেলোয়াড়দের মাঠে নিয়ে যান। সেখানে সকল খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সদস্য কনস্টেবল মোছা. সামছিয়া স্বর্ণা ও কনস্টেবল মোছা. আলেমা আক্তার।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির পক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির শিপনের নেতৃত্বে এই খেলায় অংশ নেন আরকিউএম জুলকার নাইন, বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মো. মাইনুল ইসলাম, সিনিয়র সহকারী জজ লিটন চন্দ্র রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান লাইজু মিয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, সহকারী জজ মো. রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, সিজেএম কোর্ট সৌমিত্র কুমার দীপ, প্রসেস সার্ভার মো. আরিফুল ইসলাম,ফরাস মো.দেওয়ান নাজমুল, প্রসেস সার্ভার ও প্রবীর কুমার, তুলনা সহকারী প্রমুখ।

কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীনের সাথে খেলায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মো. মোর্শেদুল হাসান পিপিএম, টিআই (এডমিন) বানিউল আনাম, অফিসার ইনচার্জ (উলিপুর থানা) মো. গোলাম মুর্তজা, পুলিশ পরিদর্শক (তদন্ত-সদর থানা) মো. সিফাতুল মাজহার, এসআই মো. রোকনুজ্জামান, নায়েক মো. মেহেদী হাসান, কনস্টেবল মো. আসাদুজ্জামান ও মো. জিল্লুর রহমান প্রমুখ।

খেলায় আম্পায়ারিং করেন জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার তন্ময় ও রাজা মিয়া। স্কোরবোর্ডে দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাজু। পাশাপাশি খেলার ধারা বিবরণীতে ছিলেন সিনিয়র সহকারী জজ মো. ইসমাইল হোসাইন ও এসআই নিরস্ত্র মো. আবু ঈসা।

মনোমুগ্ধকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই প্রীতি ম্যাচে বিজয় ছিনিয়ে নেন বিজ্ঞ জুডিশিয়ারি নেন অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

জুডিসিয়ারীর পক্ষে খেলায় অংশগ্রহণকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পিপিএম ।

অন্যদিকে, জেলা পুলিশের অংশগ্রহণকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন।

পুলিশ ও জুডিসিয়ারীর উভয়পক্ষ এই প্রীতি ম্যাচ অত্যন্ত আনন্দচিত্তে উপভোগ করেন এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের জন্য আবারও এরকম খেলা ও প্রীতিম্যাচের আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!