ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্কুলড্রেস না থাকায় প্রধান শিক্ষকের বেধড়ক মারধর, শিক্ষার্থী হাসপাতালে

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

মে ১৪, ২০২৪, ০৪:২৮ পিএম

স্কুলড্রেস না থাকায় প্রধান শিক্ষকের বেধড়ক মারধর, শিক্ষার্থী হাসপাতালে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক শিক্ষার্থীর স্কুল ড্রেস না থাকার অভিযোগ এনে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

গতকাল সোমবার উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মিলন (৩৭) বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসানের স্কুল ড্রেস ময়লা থাকার কারণে ওই দিন স্কুলে ড্রেস পড়ে আসেনি। অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে স্কুল ড্রেস না থাকার অভিযোগ তুলে বেধড়ক মারধর শুরু করেন ও শিক্ষার্থীকে এক ঘন্টা রুমে তালাবন্ধ করে রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবাহান। মারধরের কারনে শিক্ষার্থী নাহিদ হাসান অসুস্থ হয়ে পড়লে অভিভাবকদের খবর দেয়। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিক্ষক দ্বারা নির্মম প্রহারের কারনে ওই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অসুস্থ শিক্ষার্থীর বাবা মিলন জানান, স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক আমার ছেলেকে চোরের মত মেরেছে। তাকে মারধরের সময় অনেক শিক্ষার্থীই ভয়ে স্কুল থেকে পালিয়ে গিয়ে আমায় খবর দেয়। তাৎক্ষণিক এসে দেখি আমার ছেলে একটি কক্ষে বন্দী অবস্থায় আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ জঘন্যতম ঘটনার আমি বিচার চাই।

বিআরইউ

Link copied!