ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশালাকৃতির গাছ উপড়ে ফেনীতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৪:১৬ পিএম

বিশালাকৃতির গাছ উপড়ে ফেনীতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রচণ্ড ঝড়ো বাতাসে বিশালাকৃতির একটি গাছ পড়ে ফেনী-ছাগলনাইয়া সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

শনিবার দুপুরে জেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাঠাননগর ইউনিয়নের চাঁনপুর ব্রিজের সামনে ঘটনাটি ঘটে। তবে, এতে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উভয় পাশে অনেক যানবাহন আটকে রয়েছে। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। বড় ক্রেন ছাড়া এতবড় গাছ সরানো সম্ভব হবে না। তাই ব্যাপারে সড়ক বিভাগকে খবর দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!