ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মে ২০, ২০২৪, ০২:৪৬ পিএম

মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচনে চরফ্যাশন-মনপুরার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলমগীর হোসেন এ প্রতীক বরাদ্দ দেন।

এতে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়া (আনারস) ও যুবলীগ নেতা মো. সিদ্দিকুর রহমান (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহমান রাশেদ মোল্লা (টিউবওয়েল), মো. ছালাউদ্দিন হেলাল (তালা) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম (কলম), পারভীর আক্তার রেবু (হাঁস) ও ইয়াসমিন জাহান মিনু (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

চতুর্থ ধাপের এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন। এতে মনপুরা উপজেলায় ৫টি ইউনিয়নে ৩১,৬৩৫ জন পুরুষ, ৩০,৮৪৭ জন মহিলা ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট ৬২,৪৮৪ জন ভোট প্রয়োগ করবেন।

ইএইচ

Link copied!