ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান নির্বাচিত হলেন এসএম হাবিব

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

মে ২১, ২০২৪, ০৯:১৬ পিএম

চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান নির্বাচিত হলেন এসএম হাবিব

যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।

তিনি এর আগে ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে পরাজিত হন।

মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এসএম হাবিবুর রহমান (আনারস) প্রতীকে ৩৩ হাজার ৫৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান (মোটর সাইকেল) প্রতীকে ২৮ হাজার ৯৮০ ভোট পেয়েছেন।  

এদিকে প্রথমবারের মতো উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খানম (হাঁস) প্রতীকে ২৬ হাজার ৬০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা খাতুন লাকি (কলস) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৯০ ভোট।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হয়।

ইএইচ 

Link copied!