ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরে কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচিতি পর্ব

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ২৩, ২০২৪, ০৩:৩১ পিএম

দিনাজপুরে কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের পরিচিতি পর্ব

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষ বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে পরিচিত পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ হলরুমে পরিচিতি পর্ব অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তারের সভাপতিত্বে বক্তব্য দেন- দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী মারুফ ও জ্যোতিময় কর্মকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. সুধা রঞ্জন রায়, ভারপ্রাপ্ত পরিচালক কেয়ার স্পেশালাইজ জেনারেল হাসপাতাল ডা. আশরাফুজ্জামান লিটন, উপাধ্যক্ষ মোসাম্মৎ মোস্তফা বেগম, সচিব মো. শাহজাহান আলী প্রমুখ।

ইএইচ

Link copied!