ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুমিল্লায় ক্লাস রুমে পিলার ছিটকে ১ ছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

মে ২৭, ২০২৪, ০৮:৪৬ পিএম

কুমিল্লায় ক্লাস রুমে পিলার ছিটকে ১ ছাত্র নিহত

কুমিল্লায় স্কুলের উপর অরক্ষিত ভবনের পিলার স্কুলের টিনশেড রুমে ধসে পড়ে মো. সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন স্কুল শিক্ষক। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল এন্ড কলেজে সকাল পৌনে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে ছিল ওই শিক্ষক ও শিক্ষার্থী।

পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই সাততলা ভবনের নির্মাণের কাজ চলছে। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধসে স্কুলের ক্লাস রুমের উপর পড়ে। স্কুলটির টিন ছেদ করে ওই পিলারটি সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মো. আলী হোসেন জানান, আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি। 

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন সাততলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল।

প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্মাণ কাজ করাকালীন সময়ে কোন নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের উপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় একই স্কুল শিক্ষক আহত রয়েছে বলেও জেনেছি। ঘটনার সাথে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরএস


 

Link copied!