ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান হলেন দিদার পাশা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০১:১৯ পিএম

মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান হলেন দিদার পাশা

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাজী দিদার পাশা।

মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৭৮ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের প্রার্থী মো. এমদাদুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৩১১ ভোট।

বুধবার রাত সোয়া ১০টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক এই ফলাফল ঘোষণা করেন।

এদিকে বুধবার মেলান্দহ উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসমত উল্লাহ তালা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৩২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে নির্বাচিত হয়েছেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি জেনিন তাসনীন জোনাকি। তিনি ২৭ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬১৮ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, সকলের সহযোগিতায় সুন্দর পরিবেশের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ইএইচ

Link copied!