ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শ্যামনগরে বাঘের নখসহ আটক ১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

মে ৩১, ২০২৪, ১০:৪৯ এএম

শ্যামনগরে বাঘের নখসহ আটক ১

সাতক্ষীরা জেলার শ্যামনগর নীলডুমুর থেকে বাঘের নখসহ ১ জনকে আটক করে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তার দল।

বৃহস্পতিবার  (৩০ মে) দুপুর আড়াইটার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলামের নেতৃত্বে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাট থেকে মোঃ শরীফ উদ্দিন (৪৫) ওরফে শরীফ ডাক্তারকে আটক করা হয়।

আটককৃত শরীফ উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোকাদ্দেস মোল্লার ছেলে। উদ্ধার অভিযান সম্পর্কে হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, শরীফের কাছে বাঘের দাঁত ও নখ আছে এমন তথ্যের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাটে অবস্থিত মোল্লা ফার্মেসি নামক ঔষধের দোকানে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ড্রয়ার থেকে বাঘের দু‍‍`টি নখ জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বাঘের দু‍‍`টি নখসহ শরীফ নামে একজনকে আটক করা হয়েছে

তিনি আরো বলেন, এই সিন্ডিকেটে আরো অনেক চোরাকারবারি জড়িয়ে আছে বলে তথ্য দিয়েছে আটককৃত শরীফ। তবে নখ দু‍‍`টি সে কোথা থেকে পেয়েছে ও বাঘের বাকি অংশ কোথায় এটা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তথ্য পেলে জানানো হবে। সঠিক তদন্তের জন্য আপাতত কারো নাম প্রকাশ করছি না।

বিআরইউ

Link copied!