সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জুন ১, ২০২৪, ১২:০৯ পিএম
সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম নামে এক অটো চালককে শ্বাসরোধে হত্যা করে ব্যাটারিচালিত অটোভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (০১ জুন) সকালে জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকা থেকে নিহতের হাত-পা বাধা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল করিম সলঙ্গা থানার দত্তকুশা কামার পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র্যাব-১২ সদস্যরা কাজ করছেন।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ জানান, নিহত রেজাউল করিম প্রতিদিনের মতই শুক্রবার রাত ৮টার দিকে তার ব্যাটারি চালিত অটোভ্যানগাড়ি নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে কলাগাছ বাগানে তার হাত-পা বাঁধা মরহেদ দেখতে পেয়ে তা উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ভ্যানগাড়িটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।
বিআরইউ