ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর ১ কেজি স্বর্ণ ছিনতাই

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৫:৩৬ পিএম

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর ১ কেজি স্বর্ণ ছিনতাই

ঢাকার দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া অবস্থিত নির্জলা অলংকার নামক একটি স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সুমন হালদার শনিবার সকালে তার নিজ বাড়ি জয়পাড়া থেকে ১ কেজি স্বর্ণসহ সিএনজিযোগে মানিকঞ্জের উদ্দেশে রওনা হন। বেলা ১০টার সময় সিএনজিটি নবাবগঞ্জ উপজেলা ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সিমান্তবর্তী আমতলা এলাকায় পৌঁছামাত্র র‌্যাব পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র সুমনকে তুলে নিয়ে যায় একটি হাইস গাড়িতে করে।

গাড়িটি সিংগাইর উপজেলার জামসা বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী জনসাধারণ ৪ ছিনতাইকারীকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় আরও ৩ জন ছিনতাইকারী সুমনের সাথে থাকা ১ কেজি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

সুমন জয়পাড়া ওয়ান ব্যাংক সংলগ্ন জেলে পাড়ার বৈদ্যনাথ হালদারের ছেলে। স্বর্ণ ছিনতাইয়ের বিষয়টি ভুক্তভোগী সুমন গণমাধ্যম নিশ্চিত করেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের হাতে আটক হয় ৪ ছিনতাইকারী। তারা হলেন- ফরিদপুর জেলার রাধানগর নগরকান্দা গ্রামের মালেক শেখের ছেলে মিরাজুল শেখ (২৮), সোলেমান মৃধার ছেলে সম্রাট (২৮), পাবনা জেলার আটঘড়িয়া থানার পাটেশ্বর গ্রামের মৃত ফরমান প্রামাণিকের ছেলে আমিজুদ্দিন (৫০) এবং সাভারের আশুলিয়ার খেজুরটেক গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে ছিনতাই কাজে ব্যবহৃত গাড়ির চালক জানিব (৬২) ।

এ বিষয়ে সুমনের ভাই বাসু হালদার জানায়, স্বর্ণ ব্যবসায়ী সুমন দোহার থেকে একটি সিএনজিযোগে নবাবগঞ্জের নয়শ্রী এলাকা দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দিকে যাচ্ছিলো। এ সময় হঠাৎ আমতলা এলাকায় একটি সাদা হাইস গাড়ি র‌্যাব পরিচয় দিয়ে আমার ভাই সুমনের সিএনজির গতিরোধ করে সুমনকে ১ কেজি স্বর্ণসহ তুলে নিয়ে যায়।

সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছিনতাইকৃত স্বর্ণ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!