ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চালু হলো বেনাপোল-মোংলা রুটে ট্রেন

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৮:৪৪ পিএম

চালু হলো বেনাপোল-মোংলা রুটে ট্রেন

বেনাপোল বন্দর থেকে মোংলা বন্দর পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে যায় প্রথম ট্রেন। মোংলার পৌঁছায় দুপুর ১২টা ৩৫ মিনিটে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এই রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে।

‘মোংলা কমিউটার’ ট্রেন নামে যাত্রীবাহী ট্রেনটি খুলনা ও মোংলার ৬শ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

গত ১ নভেম্বর মাসে খুলনা থেকে মোংলা পর্যস্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। চার হাজার ২২৫ কোটি টাকা ব্যয়ে বেনাপোল-খুলনা-মোংলা রুট চালু করা হয়।

বর্তমানে বেনাপোল-খুলনা ভায়া যশোর হয়ে চলাচল করছে বেতনা এক্সপ্রেস ট্রেন। পুরোনো বগি ও ইঞ্জিন দিয়ে রেলওয়ের মোংলা রুট বাড়ানো হয়েছে। এই ট্রেনটি যশোর-ফুলতলা হয়ে বাইপাস দিয়ে মোংলায় যাবে।

শনিবার সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটা সকাল ১০টায় বেনাপোল থেকে ছেড়ে যায় মোংলার উদ্দেশে। ট্রেনটি পৌঁছায় দুপুর ১২টা ৩৫ মিনিটে।

ইএইচ

Link copied!