ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশসেরা ইমাম নির্বাচিত হলেন ফেনীর মনজুরুল মাওলা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ৪, ২০২৪, ০৫:৪৫ পিএম

দেশসেরা ইমাম নির্বাচিত হলেন ফেনীর মনজুরুল মাওলা

ফেনীর মনজুরুল মাওলা দেশসেরা ইমাম নির্বাচিত হয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে ২০২৩-২৪ কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম হন তিনি।

বুধবার রাজধানী ঢাকায় তার হাতে সেরা ইমামের সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন ধর্মমন্ত্রী।

মঙ্গলবার ফেনী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, মাওলানা মনজুরুল মাওলা সর্দার জেলার ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে গত ২৭ মে কেন্দ্রীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেন মাওলানা মনজুরুল মাওলা সর্দার। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন তিনি।

মনজুরুল মাওলা সর্দার ছাগলনাইয়ার পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা কেফায়েত উল্ল্যাহ সর্দারের বড় ছেলে। তিনি ছাগলনাইয়া রৌশন ফকির দরগাহ মাদরাসার সুপার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন তিনি ছাগলনাইয়া থানা জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জানা যায়, দেশসেরা এ ইমাম ছাগলনাইয়ার পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল ও আলিম, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা থেকে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রতিটি অ্যাকাডেমিক পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

এরপর তিনি ২০১৮ সালে চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ ও আল আমিন বারিয়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ইমাম প্রশিক্ষণ সম্পন্ন করেন।

এমন অর্জনে নিজের অনুভূতি ব্যক্ত করে মাওলানা মনজুরুল মাওলা সর্দার বলেন, এই অনুভূতি অনেক ভালো লাগার। জেলা থেকে প্রথমবার আমি জাতীয় পর্যায়ে এ সাফল্য পেয়েছি। এটা সত্যি অনেক আনন্দের। গত ৮ বছর ধরে ইমামতি করছি। শিক্ষাজীবনের ন্যায় এখানেও আগামীর পথচলায় সকলের দোয়া কামনা করি।

ফেনী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ এ ব্যাপারে বলেন, ফেনী থেকে এর আগে বিভাগীয় পর্যায়ে সাফল্য থাকলেও এবারই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এ সাফল্য এসেছে। আমরা প্রতিযোগীকে সব সময় সহযোগিতা করেছি। এই অর্জন ফেনী জেলাবাসীর জন্য গৌরবের। আগামী ৫ জুন ঢাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে তার হাতে সেরা ইমামের সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।

ইএইচ

Link copied!