ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে ১৯ বস্তা সরকারি সার-বীজ জব্দ, চেয়ারম্যান-মেম্বারসহ ৩ জনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ৫, ২০২৪, ০৭:৩২ পিএম

ঝালকাঠিতে ১৯ বস্তা সরকারি সার-বীজ জব্দ, চেয়ারম্যান-মেম্বারসহ ৩ জনের নামে মামলা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের গোডাউন ও বাসা থেকে কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও ধান বীজ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি করে ৬ বস্তা আউশ বীজ ও ৫০ কেজি করে ৭ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন। তার সূত্র ধরে অপর একটি বাসা থেকেও ৬ বস্তা ব্রী-ধান জব্দ হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু সিকদার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল সিকদার ও দোকানদার দীপক কুমার হালদারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, দুপুরে স্থানীয় ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশায় পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করার সময় স্থানীয় লোকজন তা দেখে ফেলে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন পরিষদে অভিযান চালান। এসময় পরিষদের গোডাউনে ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার দেখতে পান। পরে স্থানীয় সাতানী বাজারের দীপক হাওলাদারের বাসা থেকে ৬ বস্তা ব্রী-ধান জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান বিন ইসলাম জানান, খরিপ মৌসুমে উফসি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। এ বছরের এপ্রিল মাসে উপজেলার ৩৭৫০ জন কৃষকের মাঝে কেজি আউশ বীজ, ড্যাপ সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। আওরাবুনিয়া ইউনিয়নে ইউনিয়নে বরাদ্দ ৬২৫ জন কৃষকের তালিকা অনুযায়ী ১০ জনের গ্রুপ অনুযায়ী অফিস থেকে সার ও বীজ বুঝে নেয় কৃষকরা। দুই মাস পেরিয়ে গেলেও সেই সার কৃষকদের মাঝে বিতরণ না করে তার পরিষদের গুদামে এবং স্থানীয় সাতানী বাজারের দীপক হাওলাদারের বাসায় ৬ বস্তা ধান মজুত রাখে।

ওসি নাসির উদ্দীন সরকার বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম বাদি হয়ে চেয়ারম্যান, মেম্বারসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, কৃষি বিভাগ একটি মামলা করেছে। তদন্তে ঘটনায় কে বা কারা জড়িত তা বেরিয়ে আসবে।

আরএস

Link copied!