ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বন্যপ্রাণি রক্ষায় জাতীয় স্বর্ণ পদক পেলেন ঝিনাইদহের জহির রায়হান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জুন ৮, ২০২৪, ০৬:৪০ পিএম

বন্যপ্রাণি রক্ষায় জাতীয় স্বর্ণ পদক পেলেন ঝিনাইদহের জহির রায়হান

প্রকৃতি ও বন্যপ্রাণি সংরক্ষণে জাতীয়ভাবে অবদান রাখায় ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’ পদক পেলেন ঝিনাইদহের জহির রায়হান।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জহির রায়হান এ পদক গ্রহণ করেন।

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪’র উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে জীববৈচিত্র্য রক্ষায় ও বৃক্ষরোপণে প্রশংসনীয় ভূমিকা রাখার জন্যে জাতীয় পুরস্কার-২০২৩ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বন্যপ্রাণি সংরক্ষণ ও ক্যাপটিভ ব্রিডিং কর্মসূচিতে অবদান রাখায় ঝিনাইদহের জহির রায়হানকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। ২ ভরি ওজনের স্বর্ণপদক, ১টি সনদপত্র ও ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় তাকে।

উল্লেখ্য, ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের জহির রায়হান। ১৯৯০ সাল থেকে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন তিনি। পেশায় রংমিস্ত্রী হলেও নিজের আয় থেকে বাঁচানো টাকা দিয়ে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় ৬ হাজার বৃক্ষরোপণ করেছেন। পাশাপাশি ২০০২ সাল থেকে বন্যপ্রাণি রক্ষায় গাছে গাছে মাটির কলস বাঁধা, পাখি উদ্ধার, শিকারিদের হাত থেকে বিলুপ্তপ্রায় পাখি উদ্ধার করে অবমুক্ত করণ, জেলেদের জালে আটকা পড়া গুঁইসাপ, সাপ, শিয়াল উদ্ধারের পর অবমুক্তকরণের কাজ করে চলেছে।

এছাড়াও তীব্র তাপদাহের মাঝে পাখিদের জন্য গাছে গাছে পানির পাত্র বেঁধে দেন তিনি। বন্যপ্রাণী রক্ষায় অসামান্য অবদান রাখায় জহির রায়হান এ পদকে ভূষিত হয়েছেন। তার এই অর্জন ঝিনাইদহবাসীর জন্য গর্বের বলে মনে করেন জেলার সচেতন মহল।

ইএইচ

Link copied!