ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬৮ লাখ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

জুন ১২, ২০২৪, ১২:৪৫ পিএম

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬৮ লাখ

কুরবানি ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারমধ্যে পশু ও পণ্যবাহী পরিবহণ বেশি চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

এদিকে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু ওপর দিয়ে ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০১ টি যানবাহন পারাপার হয়েছে। তার বিপরীতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।

বুধবার (১২ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার রাত ১২ টা থেকে ১০ জুন মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত  গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।

তারমধ্যে টাঙ্গাইলের সেতু পূর্বে ১৪ হাজার ২৮০ টি যানবাহন হয়েছে, এর বিপরীত টোল আদায় করা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিমে ১৪ হাজার ১২১ টি যানবাহন পারাপার হয়েছে, এর বিপরীত টোল আদায় করা হয়েছে  ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।

গত মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়। এতে ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল।

বিআরইউ

Link copied!