ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নান্দাইলের ইউএনও’র অপসারণ দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জুন ১২, ২০২৪, ০৫:৫৩ পিএম

নান্দাইলের ইউএনও’র অপসারণ দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় তারা ইউএনও’র অনিয়ম ও দুর্নীতির তদন্তেরও দাবি জানান।    

বুধবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এই দাবি জানান সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগ, সরকারের আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজের লোক দিয়ে নিম্নমানের কাজ করেছেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সম্প্রতি তাঁর অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিকরা। এতে ক্ষুব্ধ ইউএনও বিগত উপজেলা নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড না দিয়ে নানাভাবে হয়রানি করছে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, অবিলম্বে অরুণ কৃষ্ণ পালকে অপসারণ করা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ সময় প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরিজ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হান্নান মাহমুদ।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ভুঁইয়া বাবুল, লেখক সাইদুর রহমান, হান্নান এ আজাদ, প্রথম আলোর প্রতিনিধি রমেশ কুমার প্বার্থসহ সিনিয়র সাংবাদিকরা। এতে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিক অংশ গ্রহণ করেন।  

এই বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল  বলেন, সাংবাদিকদের সাথে আমার কোন বৈরিতা নেই। কিন্তু কেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাও জানা নেই। তবে তাদের সাথে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে। আগামীকাল আলোচনায় বসলে বিস্তারিত জানা যাবে।

বিআরইউ
 

Link copied!