ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে কৃষিজমির টপ সয়েল বিক্রির অভিযোগে ২ আটক

নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জ দোহার (ঢাকা) প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৪:৩০ পিএম

নবাবগঞ্জে কৃষিজমির টপ সয়েল বিক্রির অভিযোগে ২ আটক

ঢাকার নবাবগঞ্জের শিকারি পাড়া ইউনিয়নের সোনাতলা শেখরনগর থেকে কৃষিজমির টপ সয়েল (মাটি) বিক্রির অভিযোগে দুই মাটি ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন- হাবিবুর রহমান ও ইসতাক। এ সময় মাটি বিক্রির কাজে ব্যবহারকৃত দুটি মাহেন্দ্র জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় বুধবার রাত ১টার সময় শিকারিপাড়া ইউনিয়নের সোনাতলা শেখরনগর এলাকায় ইউসুফ, আজাদ ও বিল্লাল কৃষি জমির টপসয়েল (মাটি) বিক্রি করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পরিচালনা করে দুইজনকে আটক  করা হয়। পরে আটককৃত দুজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং মাটি বিক্রির কাজে ব্যবহারকৃত দুটি মাহেন্দ্র জব্দ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আ.হালিম বলেন, কোন অবস্থায় কৃষিজমির টপসয়েল (মাটি) বিক্রি করা যাবে না। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে আবাদি জমির মাটি বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!