ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে আবারও অস্ত্র ঠেকিয়ে গরু লুট

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ১৩, ২০২৪, ০৫:২২ পিএম

ফেনীতে আবারও অস্ত্র ঠেকিয়ে গরু লুট

ফেনীতে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোরবানির ঈদ বাজারে বিক্রির জন্য গত ২ জুন ২৬টি গরু ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ। বুধবার পর্যন্ত এলাকার একটি অস্থায়ী খামারে সর্বশেষ তার ১১টি গরু ছিল। ওইদিন দিবাগত রাত দেড়টার দিকে সশস্ত্র একদল ডাকাত এসে তাদের দুইজনের ওপর হামলা করে অস্ত্রের মুখে জিম্মি করে সবগুলো গরু গাড়িতে তোলার চেষ্টা করে।

এ সময় কালাম জিন্নাহর সহযোগী দৌড়ে গিয়ে আশপাশের মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এলে ডাকাতরা দুইটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আবুল কালাম জিন্নাহ বলেন, কোরবানির ঈদে বিক্রির জন্য গরুগুলো নিয়ে অস্থায়ী এ খামারে এক সহযোগীসহ অবস্থান করছিলাম। রাত ১টা ৪০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে ১৪-১৫ জন ডাকাত এসে রামদা দিয়ে আমাদের আঘাত করে। আমার সহযোগী তাদের হাত থেকে দৌড়ে পালিয়ে গিয়ে আশপাশের মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এলে ডাকাতদল দুটি গরু নিয়ে পালিয়ে যায়। ঈদের ঠিক আগমুহূর্তে এমন ক্ষতি পোষানো সম্ভব না।

স্থানীয় মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, ঘটনা অবগত হয়ে তাৎক্ষণিক ফেনী-সোনাগাজী সড়কের লালপুল এলাকায় লোকজন দাঁড় করিয়ে ডাকাতদলকে ধরার চেষ্টা করেছি। কিন্তু তারা অন্য সড়ক দিয়ে পালিয়ে যায়। সকলের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এটি প্রতিরোধ করা সম্ভব না। এ ছাড়া তারা অস্ত্র নিয়ে হামলা করে বিধায় পাহারা দিয়েও পশু রক্ষা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে সোনাগাজী থানার ওসি সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক বিভিন্ন সড়কে অবস্থান নেয় পুলিশ। কিন্তু একাধিক সংযোগ সড়ক থাকায় তারা কৌশলে অন্য কোনো সড়ক দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। জড়িতদের গ্রেপ্তার ও গরুগুলো উদ্ধারে চেষ্টা করছে পুলিশ।

ইএইচ

Link copied!