ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাণীশংকৈলে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জুন ১৩, ২০২৪, ০৮:০০ পিএম

রাণীশংকৈলে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশের শীর্ষস্থানীয় পাঠকনন্দিত দৈনিক আমার সংবাদ পত্রিকার সাহসিকতার এক যুগে পদার্পণ উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) অফিস কক্ষে ঢাকা থেকে প্রকাশিত দেশের বহুল প্রচলিত ১২ পৃষ্ঠার জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় কথা বলেন প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।

এ সময় প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক কালবেলা রাণীশংকৈল প্রতিনিধি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কুশমত আলী, দৈনিক মুক্তখবর প্রতিনিধি মহসিন আলী, সকালের সময় প্রতিনিধি লেমন সরকার, আলোচিত কণ্ঠ প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি আ. জব্বার, দেশবাংলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

ইএইচ

Link copied!