ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

জুন ২৩, ২০২৪, ০৯:৫২ এএম

বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ।  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বেড়েছে যাত্রী ও যানবাহনে চাপ। সড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার সড়‌কে যানজটের সৃষ্টি হয়েছে। 

ফিটনেসবিহীন যানবাহন বিকল, অতিরিক্ত গাড়ির চাপ, চার লেনের কাজ চলমান থাকায় রোববার (২৩ জুন) ভোর থেকে এ যানজট দেখা দেয়। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

এদিকে যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, অতিরিক্ত যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ায়   এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।

বিআরইউ

Link copied!