ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে

মো. সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে

জুন ২৩, ২০২৪, ০৪:১৯ পিএম

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

রোববার সকাল সাড়ে ১১টার সময় সীমান্তের শূন্যরেখায় ভারতীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক কুমার বৈদ্য বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশানার সজীব চক্রবর্তী কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।

উপহার হিসেবে ১০০টি কার্টনে করে ৭০০ পিস (৫০০ কেজি) কিউভেইরাটি জাতের ত্রিপুরার বিখ্যাত আনারাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো হয়।

এ সময় ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক দীপক কুমার বৈদ্য বলেন, ভারতের ত্রিপুরা  মুখ্যমন্ত্রী  ডা. মনিক সাহা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার বিখ্যাত কিউভেইরাটিস জাতের আনারস পাঠিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আমরা খুব আনন্দিত যে আমাদের এই বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরেছি।

আনারস হস্তান্তরকালে সীমান্ত শূন্য রেখায় উপস্থিত ছিলেন, ৪২ বিএসএফের ইনচার্জ সন্তোষ কুমার, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল কাইয়ুম তালুকদার, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ খাইরুল আলম প্রমুখ।

ইএইচ

Link copied!