ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

জুন ২৫, ২০২৪, ০৯:৫৩ এএম

ফেনীতে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

ফেনীর এক কলেজ ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত সুব্রত রায় (১৯) কে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (২৪ জুন) সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

একইদিন বিকালে শারীরিক পরীক্ষা শেষে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে ২২ধারায় জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা ওই ছাত্রী।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,জেলার সোনাগাজী  উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের হরিমোহন মহাজন বাড়ির নারায়ণ চন্দ্র রায়ের ছেলে সুব্রত রায় গত ২১জুন সোনাগাজী কলেজের এক ছাত্রীকে কৌশলে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চরামপুর নিয়ে যায়।

এরপর সেখানকার কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের হোস্টেলের ৩০১নং কক্ষে দু‍‍’দিন যাবৎ আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে। অভিযুক্ত সুব্রত ওই কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র।

রোববার (২৩জুন) ভোর ৪টার দিকে ওই ছাত্রীকে কক্সবাজারে নিয়ে যাওয়ার পথে সোনাগাজী-ফেনী সড়কের ডাক বাংলা নামক স্থানে পূর্বনির্ধারিত চেকপোস্টে সুব্রতকে আটক ও মেয়েটিকে উদ্ধার করে এসআই মাহবুব আলম সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল।

এরপর সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে বিকালে ২২ধারায় জবানবন্দি প্রদান করেন ওই ছাত্রী। এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে সুব্রত রায়কে আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিচয় গোপন রেখে ওই ছাত্রীর সঙ্গে কথা-বার্তার এক পর্যায়ে অভিযোগ আসে, সুকৌশলে মেয়েটিকে অপহরণ করে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন সুব্রত।

বিআরইউ

Link copied!