ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন

১২ লাখ টাকা বকেয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, ৬ ঘণ্টা পর সচল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রতিনিধি:

জুন ২৫, ২০২৪, ০২:২৫ পিএম

১২ লাখ টাকা বকেয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, ৬ ঘণ্টা পর সচল

১২ লাখ টাকা বকেয়া থাকায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কিশোরগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি)। ৩/৪ দিনের মধ্যে বকেয়া বিল পরিশোধের আশ্বাসে ৬ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ।

সোমবার (২৪ জুন) দুপুর ৩ টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।পরে বকেয়া বিদুৎ বিল পরিশোধের আশ্বাসে রাত সাড়ে ৮ টার পর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়া হয়।

দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হয় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের নানা কার্যক্রম।জেনারেটর চালিয়ে টিকেট বিক্রির কার্যক্রম সরবরাহ স্বাভাবিক রাখা হয়।তবে স্টেশনের লাইট ও ফ্যান অফ ছিল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১২ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে বকেয়া পরিশোধের আশ্বাসে রাত সাড়ে ৮ টার দিকে পুনরায় সংযোগ দেওয়া হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিকাল ৫ টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।২/৩ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়া হয়।রেলওয়ের বিদ্যুৎ বিভাগ এই বকেয়া পরিশোধ করবে বলে জানান তিনি।

বিআরইউ

Link copied!