ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকার দোহারে ৫৭ শতাংশ মানুষ নির্ভরশীল

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

জুন ২৭, ২০২৪, ১০:০৬ পিএম

ঢাকার দোহারে ৫৭ শতাংশ মানুষ নির্ভরশীল

ঢাকা জেলার উপজেলাসমূহের মধ্যে দোহারে সবচেয়ে বেশি মানুষ নির্ভরশীল। যা অনুপাতে ৫৭ দশমিক ৮৪ শতাংশ। তবে জেলার সাভারে এ অনুপাত সর্বনিম্ন। এখানে নির্ভরশীলতার অনুপাত ৩৩ দশমিক শুন্য পাঁচ শতাংশ। 

আজ বৃহস্পতিবার জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। এ অনুষ্ঠানে ঢাকা জেলার পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শেলহ তানভীর আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন। 

জনশুমারিতে উঠে এসেছে, জেলায় কাজে নিয়োজিত মোট জনসংখ্যার মধ্যে নারীর তুলনায় পুরুষের হার অনেক বেশি। একইভাবে, বর্তমানে যারা কাজ খুঁজছে তাদের মধ্যেও নারীর চেয়ে পুরুষের হার উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

জেলায় কাজে নিয়োজিত জনগোষ্ঠীর মধ্যে ৬২ দশমিক ৭৪ শতাংশ সেবাখাতে, ৩২ দশমিক ৬১ শতাংশ শিল্পখাতে ও ৪ দশমিক ৬৫ শতাংশ কৃষিখাতে কর্মরত রয়েছে। জেলার ১৫ ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যা যাদের নিজস্ব ব্যবহারের মোবাইল ফোন রয়েছে তাদের মধ্যে পুরুষের হার নারীর তুলনায় অনেক বেশি। 

জেলার ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যা যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে পুরুষের হার নারীর তুলনায় অনেক বেশি।

বিআরইউ
 

Link copied!