ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাইফুরস কিশোরগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষ্যে সেমিনার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৩:১২ পিএম

সাইফুরস কিশোরগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষ্যে সেমিনার

সাইফুরস কিশোরগঞ্জ শাখার উদ্বোধন ও ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে সাইফুরস কিশোরগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা ও ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাইফুরস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষক সাইফুর রহমান খান।

সাইফুরস কিশোরগঞ্জ শাখার পরিচালক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক স্বপন কুমার বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসর সুবিধা বোর্ডের সচিব শরীফ আহমদ সাদী, গুরুদয়াল সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল হোসেন, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।

আলোচনা শেষে সাইফুরস কিশোরগঞ্জ শাখার উদ্বোধন উপলক্ষ্যে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ইংরেজির উপর ‘ইশ’ ক্লাস নেন সাইফুরস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষক সাইফুর রহমান খান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী ফ্রি সেমিনারে অংশ নেন।

ইএইচ

Link copied!