ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নীলফামারী পুলিশ লাইন্স অ্যাকাডেমির পক্ষ থেকে পুলিশ সুপারকে সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৭:০৬ পিএম

নীলফামারী পুলিশ লাইন্স অ্যাকাডেমির পক্ষ থেকে পুলিশ সুপারকে সংবর্ধনা

নীলফামারী জেলা পুলিশ সুপার ও পুলিশ লাইন্স অ্যাকাডেমি নীলফামারীরর পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম সবুর পিপিএম সেবাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার জেলা পুলিশ লাইন্স অ্যাকাডেমি নীলফামারীর ক্যাম্পাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী পুলিশ লাইন্স অ্যাকাডেমির প্রধান শিক্ষক মো. তোফায়েল আহমেদ।

এ সময় স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক নরেশ চন্দ্র রায় (পিএলএ), মানচিত্র পাঠ করেন সহকারী শিক্ষক নায়াব আনোয়ার পিএলএ।

সভা উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক পিএলএ রেজা হায়দার ও অষ্টম শ্রেণি ডালিয়া শাখার শিক্ষার্থী প্রাপ্তি কুন্ডু।

অ্যাকাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ও বিদায়ী পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা বলেন, শিক্ষাদানে প্রত্যেক শিক্ষককে বিনয়ী হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকো নিজ সন্তান মনে করে এবং দায়িত্ববোধ থেকে খাদবিহীন শিক্ষায় তাদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান তখনই সুনাম অর্জন করে যখন ওই প্রতিষ্ঠানে বিশেষ করে দক্ষ ইংরেজি ও অঙ্ক শিক্ষক থাকেন। তেমনি একজন শিক্ষার্থী জীবনে সফলতা পেতে গেলে তাকে ভাল করে অঙ্ক ও ইংরেজি জানতে হবে। আর এ দুই বিষয়ে যারা যত দক্ষ তারা ততো সফলতার দিকে এগিয়ে যাবে।

ইএইচ

Link copied!