ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে চার্জার লাইট আনার পরামর্শ

এস এম ইউসুফ আলী, ফেনী

এস এম ইউসুফ আলী, ফেনী

জুন ৩০, ২০২৪, ০২:৫২ পিএম

এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে চার্জার লাইট আনার পরামর্শ

ফেনীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে চার্জার লাইট আনার বিজ্ঞপ্তি দিয়েছে জয়নাল হাজারী ডিগ্রি (অনার্স) কলেজ কর্তৃপক্ষ।

শনিবার রাতে ফেনী জয়নাল হাজারী ডিগ্রি (অনার্স) কলেজ কেন্দ্রের আহ্বায়ক ও জ্যেষ্ঠ প্রভাষক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এমন এক নোটিশ কলেজের ফেসবুকে পেজে পোস্ট করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশের ন্যায় রোববার (৩০ জুন) থেকে ফেনীতেও চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। জেলার হাজারী কলেজ কেন্দ্রে এবার ৮৪৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

কলেজের নোটিশে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তার জন্য পরীক্ষার্থীদের চার্জার লাইট ও প্রয়োজনীয় পরীক্ষার উপকরণ সঙ্গে রাখার জন্য অনুরোধ করা গেল।

এদিকে কলেজ কর্তৃপক্ষের এমন নোটিশ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। শাহরিয়ার আহমেদ সায়েম নামের একজন ওই পোস্টের কমেন্টে লিখেন, একটি সুনামধন্য কলেজের এত বড় আনপ্রফেশনাল (অপেশাদার) ডিসিশন (সিদ্ধান্ত) সত্যি হাস্যকর এবং ধিক্কারজনক। খুব বেশি প্রয়োজন হলে কলেজ কর্তৃপক্ষ হতে মোমবাতি প্রদান করতে পারত।

এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক সংবাদমাধ্যমকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কার কারণে এ নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া কলেজে জেনারেটরের ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে গেলে পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে। এই কেন্দ্রে ৮৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এতজন শিক্ষার্থীর জন্য মোমবাতির ব্যবস্থা করাও সম্ভব না।

ইএইচ

Link copied!