কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ৩০, ২০২৪, ০৫:৫৭ পিএম
কুড়িগ্রাম পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।
রোববার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট সভায় লিখিত বাজেট উপস্থাপন করেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা রিয়াজুল হক শাহ।
রাজস্ব খাতে ১৩ কোটি ১২ লক্ষ ৭৫ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১৯ কোটি ১১ লাখ ৬১ হাজার ৪শত টাকা আয় দেখিয়ে ৩৩ কোটি ৩৭ লাখ চার হাজার ৩৪৫ টাকার বাজেট প্রণয়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শামিমা আকতার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি বোস, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাংবাদিক শ্যামল ভৌমিক, সাংবাদিক আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইফুল ইসলামসহ পৌরসভার কমিশনার ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইএইচ