ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যশোরে এক কোটি খেজুরের বীজ বপন করবে প্রশাসন

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

জুলাই ৬, ২০২৪, ০৬:০৫ পিএম

যশোরে এক কোটি খেজুরের বীজ বপন করবে প্রশাসন

যশোর জেলাজুড়ে এক কোটি খেজুরের বীজ বপন করবে জেলা প্রশাসন। জেলাজুড়ে বেশ বড় পরিসরে বৃক্ষরোপণ অভিযান এবং জেলার ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে এই বীজ বপন করা হবে। এক কোটি খেজুর বীজ বপনের পাশাপাশি জেলায় প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপনেরও উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার বিকালে ব্যতিক্রমী এ বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়।

খেজুর বীজ বপন ও চারা রোপণের কর্মসূচি ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, ঝিকরগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান জানান, নির্বিচারে বৃক্ষনিধন এবং রস সংগ্রহ ও গুড় শিল্পে গাছিদের আগ্রহ কমে যাওয়ায় একসময় যশোরের সুপ্রাচীন ঐতিহ্য খেজুর গুড়ের শিল্প হুমকির মুখে পড়ে। কিন্তু যশোরের জেলা প্রশাসনের নানামুখী উদ্যোগে এরই মধ্যে শিল্পটির সুদিন ফিরতে শুরু করেছে। সম্পত্তি যশোরের খেজুরগুড়ের জিআই সনদ লাভের প্রেক্ষিতে খেজুর গুড়ের যথার্থ গুণগত মান নিশ্চিতকরণ, খেজুর গাছের চারা আরো সহজলভ্য করার লক্ষ্যে দায়বদ্ধতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জেলা প্রশাসন মনে করে। এই দায়বদ্ধতার অংশ হিসেবে এ বছর বর্ষা মৌসুমে জেলা জুড়ে এক কোটি খেজুরের বীজ বপন ও ১৫ হাজার চারা রোপণ করা হবে। গৃহীত এই কর্মসূচি সফল করার উদ্দেশ্যে সকল উপজেলা প্রশাসনের সহায়তায় এক কোটি খেজুর বীজ ও উপজেলাওয়ারি নির্ধারিত সংখ্যক চারা সংগ্রহের কাজ চলমান রয়েছে। যশোরের ৮টি উপজেলার মধ্যে অভয়নগরে ৩০ লাখ এবং বাকি ৭টি উপজেলার প্রতিটিতে ১০ লাখ করে বীজ বপন করা হবে।

ইএইচ

Link copied!